1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নান্দাইলে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর আগমন আজ পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে – বিভাগীয় কমিশনার যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড তত্ত্বাবধায়ক সরকারে প্রত্যাবর্তন, গণতন্ত্র পুনর্গঠনের এক নতুন অধ্যায় চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বাজিতপুরে বৃষ্টির মধ্যেই পিচ ঢালাইয়ের অভিযোগ কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতেগিয়ে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী চট্টগ্রামে পাহাড়ধস ও দেয়ালধসে ৩ জনের মর্মান্তিক মৃত্যু: পানিবন্দি লাখো মানুষ কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আলোচনা সভা জামালপুর ডায়াবেটিস হাসপাতালে অনিয়মের অভিযোগে মানববন্ধন
শিরোনাম

হ্যাচারির বর্জ্যে পরিবেশ দূষণ, নান্দাইলে দুই মালিককে অর্থদণ্ড

  • প্রকাশ কাল সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পড়েছে

-তৌহিদুল ইসলাম সরকার,

ময়মনসিংহের- নান্দাইল উপজেলার পাছ দরিল্লা এলাকায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই হ্যাচারি মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার ৬ জুলাই পরিচালিত এ অভিযানে হ্যাচারির বর্জ্য যথাযথভাবে সংরক্ষণ ও নিষ্পত্তি না করার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হ্যাচারি থেকে নির্গত বর্জ্য অপরিকল্পিতভাবে ফেলার ফলে পরিবেশ দূষণের ঝুঁকি সৃষ্টি হচ্ছিল।
এ অবস্থায় অভিযানে গিয়ে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সঙ্গে ছড়িয়ে থাকা বর্জ্য তাৎক্ষণিকভাবে অপসারণ ও মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়, যাতে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব না পড়ে।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট হ্যাচারি মালিকদের পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করা হয়। ভবিষ্যতে পরিবেশবিধি লঙ্ঘন করলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, “পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST