1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নান্দাইলে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর আগমন আজ পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে – বিভাগীয় কমিশনার যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড তত্ত্বাবধায়ক সরকারে প্রত্যাবর্তন, গণতন্ত্র পুনর্গঠনের এক নতুন অধ্যায় চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বাজিতপুরে বৃষ্টির মধ্যেই পিচ ঢালাইয়ের অভিযোগ কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতেগিয়ে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী চট্টগ্রামে পাহাড়ধস ও দেয়ালধসে ৩ জনের মর্মান্তিক মৃত্যু: পানিবন্দি লাখো মানুষ কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আলোচনা সভা জামালপুর ডায়াবেটিস হাসপাতালে অনিয়মের অভিযোগে মানববন্ধন
শিরোনাম

জনগণের আস্থা হারানোর আগে

  • প্রকাশ কাল সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পড়েছে

-এ্যাড. মাহমুদুল হাসান মাসুম

রাজনীতি জনগণের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনায় জনস্বার্থ নিশ্চিত করার একটি মহৎ মাধ্যম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে রাজনৈতিক অঙ্গনের একটি অংশ দলীয় আদর্শ ও জনগণের প্রত্যাশাকে পাশ কাটিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলে অধিক মনোযোগী হয়ে উঠেছে। টেন্ডার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পে সুবিধা গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহার যেন তাদের প্রধান কর্মসূচিতে পরিণত হয়েছে।
এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীরা, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন। তাদের অবমূল্যায়ন এবং সুবিধাবাদীদের উত্থান রাজনৈতিক সংগঠনের জন্য দীর্ঘমেয়াদে অশনিসংকেত।
জনগণ সবকিছুই পর্যবেক্ষণ করে। তারা হয়তো তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায় না, কিন্তু সময়মতো তাদের রায় স্পষ্টভাবে প্রকাশ করে। অতীতে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, দলীয়করণ এবং জনস্বার্থ উপেক্ষার কারণে বহু রাজনৈতিক শক্তি জনগণের আস্থা হারিয়েছে। ইতিহাসের সেই শিক্ষা উপেক্ষা করার সুযোগ নেই।
যে ভুলের কারণে একটি স্বৈরাচারী শাসনের পতন ঘটেছে, সেই একই ভুল যদি নতুন করে পুনরাবৃত্তি হয়, তবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন, স্বাধীনতার চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার আশা ক্রমেই ক্ষীণ হয়ে পড়বে। রাজনৈতিক দলগুলোর উচিত আত্মসমালোচনার মাধ্যমে আদর্শ, জবাবদিহিতা ও জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।
কারণ জনগণের আস্থা হারানো যত সহজ, তা পুনরুদ্ধার করা ততটাই কঠিন। আর জনগণ থেকে বিচ্ছিন্ন কোনো রাজনৈতিক শক্তির ভবিষ্যৎ কখনোই দীর্ঘস্থায়ী হয় না।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST