নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের রোগ মুক্তি ও আশু সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৫ জুলাই) বাদ আসর কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের মহিনন্দ ভাস্করখিলা মিচবাহুল উলুম মাদ্রাসায় এই মাহফিলের আয়োজন করা হয়।
মহিনন্দ ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফায়জুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আশরাফ আলী।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড মেম্বার মাহতাবুদ্দিন, অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েল
ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা, মহিনন্দ ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,
মাইজখাপন ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহিনুর রহমান,
যুবদল সদস্য সচিব মোঃ টিটু মিয়া,
মহিনন্দ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাওলানা ওয়ালীউল্লাহ, মহিনন্দ ইউনিয়ন জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিত, এছাড়াও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, চার শতাধিক ছাত্র, ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে মিলাদ শরিফ পাঠ শেষে জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শুরুতেই ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকলের নিকট উনার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.