নিজস্ব প্রতিবেদক
নেত্রকোণার কেন্দুয়ায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন নেত্রকোণা-৩ আসনের এমপি ড. রফিকুল ইসলাম হিলালী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান প্রমূখ।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোখলেছুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকগণ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
জানা যায়, উপজেলার ৪ হাজার ১'শ ৫০ জন সুবিধাভোগীদের মাঝে কৃষি প্রণোদনা যেমন বিভিন্ন প্রজাতির গাছের চারা, সার ও বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.