মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
আকস্মিকভাবে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া)আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
এসময় তিনি হাসপাতালের জরুরী বিভাগ ও বহিঃবিভাগসহ প্রতিটি ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন। তিনি পুরুষ ও মহিলা ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা বিষয়ে খোজখবর নেন। হাসপাতালে এমপিকে দেখে রোগী ও দর্শনার্থীরা খুশি। এমপি জালাল উদ্দিন রোগীদের জন্য যে খাবার সরবরাহ করা হয় তাও পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিক ও সাধারন জনগনের সাথে মতবিনিময় করেন। এসময় গনমাধ্যমকর্মী ও সাধারন জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য জালাল উদ্দীন বলেন, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০১ শয্যাবিশিষ্ট নতুন ভবন শিগগিরই চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনছে। তিনি আরও বলেন, রোগীদের উন্নতমানের চিকিৎসার জন্য যা যা লাগবে সরকার সকল কিছুর ব্যবস্থা করবে। তিনি বলেন এবার জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে অনেক বেশী বরাদ্দ দেওয়া হয়েছে। কোন ব্যক্তি বিনা চিকিৎসা মারা যাবে না। এ সময় তিনি রোগীদের কাছে জানতে চান হাসপাতালের কোন স্টাফ খারাপ আচরণ করনে কি না, রোগীদের সাথে কোন খারাপ আচরণ বা হাসপাতালে কোনো অনিয়ম-অবহেলা বরদাশত করা হবে না। তিনি আরও বলেন জনগণ যাতে সরকারি হাসপাতালে এসে সম্মানজনক ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সেজন্য সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার সকাল ১১টায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ শাহারিয়ার অনিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম জাইদুল, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ও হাজী মোহাম্মদ আলী সহ উপজেলা ও পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠেিনর নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.