সরকার অরুণ যদুঃ
নদীর পানি কমে যাওয়ায় ভাঙ্গন শুরু হয়েছিল কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীর রামহরি এলাকায়। গত চার দিনে এই মৌজার তিনটি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙ্গনের কবলে আরো ১৫-২০টি বাড়ি সরিয়ে নিয়েছেন নদী তীরবর্তী এলাকার লোকজন। এরই মধ্যে সোমবার ভোররাত থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টির প্রভাবে সকাল থেকেই তিস্তার পানি দ্রুত বাড়তে থাকে। বিকেলে নদীর পানি বিপদসীমা স্পর্শ করার উপক্রম হলে নদী পাড়ের মানুষের মাঝে আতঙ্ক আরও বেড়ে যায়।
কুড়িগ্রাম পাউবো জানায়, তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে বিপদ সীমা লেভেল ২৯.৩১ সেন্টিমিটার। সোমবার সন্ধ্যা ৬টার রেকর্ড অনুযায়ী এই পয়েন্টে ২৯.২৮ সেন্টিমিটার বেগে পানি প্রবাহিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.