সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন মিজানুর রহমান বকসি (৪৬) ও মজনু মিয়া (৩৫) । তারা উপজেলার নাজিমখান ইউনিয়নের মমিন ও মল্লিক বেগ কুঠিপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, তারা প্রকাশ্যে মাদক সেবন করে এলাকায় অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক তানজিলা তাসনিম ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু'জনকে ছয় মাস করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.