সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধ কর্তৃক ১১বছরের শিশু ও ষষ্ট শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বিক্ষুব্ধ জনতা ধর্ষককে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক বৃদ্ধের নাম আইয়ুব আলী কবিরাজ। তিনি রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মনারকুটি তেলিপাড়া গ্রামের বাসিন্দা। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার নাজিমখান ইউনিয়নের মনারকুটি এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪জুন) সকালে উপজেলার নাজিমখান ইউনিয়নের রতিরাম পাঠানপাড়া গ্রামের ওই শিশু ও পার্শ্ববর্তী বড়ঘাট গমির উদ্দিন দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মাদ্রাসা যাওয়ার পথে পূর্ব পরিচয়ের জের ধরে বৃদ্ধ আইয়ুব আলী কৌশলে শিশুটিকে পার্শ্ববর্তী মনারকুটি গ্রামে নিজ বাড়িতে নিয়ে যায়। এসময় তার ফাঁকা বাড়িতে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসী এগিয়ে আসে এবং বৃদ্ধকে আটক করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনস্থল থেকে বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসে।
এঘটনায় বুধবার বিকেলে শিশুটির মা বাদী হয়ে রাজারহাট থানায় নারী শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ও ৩০ ধারায় একটি অভিযোগ দায়ের করেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযোগ পেয়েছি এ ঘটনায় মামলার দায়রের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.