সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কুড়িগ্রাম-তিস্তা রেল সড়কের অদ্বিতাকানন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (১৮জুন) ভোরবেলা একটি বালুবাহী ট্রাক রেল লাইনের পার্শ্বন্ত রেলিং ভেঙ্গে লাইনের উপর উঠে যায়। এতে রেল লাইনের প্রায় ৩০মিটার অংশ ক্ষতিগ্রস্থ হয়।
তিস্তা অভিমুখী বালু ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়লে রেলপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং কুড়িগ্রাম এক্সপ্রেস ও রমনা কমিউটার নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছাতে পারেনি। সকালে ট্রেন ধরতে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে আসা যাত্রীরা হঠাৎ করেই জানতে পারেন ট্রেনটি কুড়িগ্রাম পর্যন্ত আসতে পারবে না। এতে জরুরি কাজে ঢাকাগামী অনেক যাত্রী পড়েন চরম বিপাকে। রেললাইন বন্ধ থাকায় সকাল থেকেই যাত্রীদের অটোরিকশা, বাস ও অন্যান্য যানবাহনে তিস্তা রেলওয়ে স্টেশনে যেতে দেখা যায়। আকস্মিক এই পরিস্থিতিতে অনেককে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। শিশু, নারী ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ ছিল আরও বেশি।
অপসারণের কাজ শুরু করে। পরে দুপুর ১টা ৪০ মিনিটে লালমনিরহাট রিলিফ ট্রেন দূর্ঘটনাস্থলে পৌঁছে রেল লাইন সংস্কার ও দূর্ঘটনা কবলিত বালুবাহী ট্রাক
লালমনিরহাট রিলিফ ট্রেন ইনচার্জ রাশেদুল হাসান বলেন, দুপুর ১টা ৪০ মিনিটে কাজ শুরু হয়েছে, শেষ হওয়ার অন্তত তিন ঘন্টা পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.