জয়দেব আচার্য্য নিকলী
কিশোরগঞ্জের নিকলীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার এবং প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে,( ১২,ও১৩,জুন ২০২৬ইং)শুক্রবার এবং শনিবার দুইদিন ব্যাপী,নিকলী উপজেলা পরিষদ হলরুমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়োজনে,নিকলী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)এর বাস্তবায়নে,নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহানা মজুমদার মুক্তি 'র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নিকলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদ উল্লাহ, ড. মোঃ রাকিবুল হাসান সিনিয়র সাইন্টিফিক অফিসার, আইটিটিআই,বিসিএসআইআর ঢাকা,উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাফি উদ্দিন,ব্র্যাক জেলা কোঅডিনেটর সাবরিনা জান্নাত,ব্র্যাক নিকলী শাখার ম্যানেজার আবুল বাশার, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির মোঃরাসেল উদ্দিন, সাংবাদিক বৃন্দ সহ নিকলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা এনজিও প্রতিনিধিগণ প্রমুখ,অনুষ্ঠানটি সঞ্চালনা নিকলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আরাধন কুমার দেব, অনুষ্ঠানে ভিডিও চিত্র প্রদর্শন শেষে অতিথি গণ উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.