আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি:
আল মেহেদী তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি নরসিংদী জেলার বেলাবো উপজেলার সররাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের ঐতিহ্যবাহী “তালুকদার বাড়ির” মফিজ উদ্দিন তালুকদারের ছেলে।
মফিজ উদ্দিন তালুকদার পুরান ঢাকার একজন স্বনামখ্যাত আদি প্রিন্টিং ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত ঢাকা-৫ আসন অন্তর্ভূক্ত মাতুয়াইল এলাকার বাসিন্দা। ফলে আল মেহেদী তালুকদার জন্মসূত্রে ওই এলাকার স্থায়ী বাসিন্দা ও কৃতী সন্তান।
স্থানীয়রা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী এই শিক্ষার্থী একাউন্টটিং ডিপার্টমেন্টের একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি তখন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় রাজনীতির সাথে জড়িত হয়ে সামনে থেকে নেতৃত্ব দেন। ২০১৬-২০১৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ছিলেন। সে সময় দীর্ঘ ৯ বছর তিনি ছাত্রদলকে পুনর্গঠন করেন এবং আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেন।
ফলে বিগত ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন শাসনামলে ছাত্র রাজনীতির চরম দুর্দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ছাত্রদলের হাল ধরতে গিয়ে অমানসিক নির্যাতনের শিকার হন এবং ১০৩টি মামলার আসামী হিসেবে বার বার কারাভোগ ও রিমান্ডের নামে জুলুম নির্যাতন সহ্য করেন।
তাঁর এই নির্বাচনে ডেমরা-যাত্রাবাড়ী এলাকার মানুষের মতো নরসিংদীবাসী ও গর্বিত বলে জানিয়েছেন। তারা তাঁর আরও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
ইব্রাহিমপুর গ্রামের প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অদম্য মেধাবী ছাত্র আল মেহেদি তালুকদার যুবদলের প্রচার সম্পাদক হওয়ায় গ্রামের মানুষ উচ্ছ্বসিত ও আনন্দিত। উনার জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করি,যেন মানব সেবায় নিয়োজিত থেকে দেশ ও সমাজের কল্যাণ করতে পারেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.