নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে আক্রোশবশত এক সাধারণ গ্রাহকের ওপর বিদ্যুৎ চুরির মিথ্যা মামলা দিয়ে এবার নিজেই আইনি বেড়াজালে ফেঁসে গেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) তৎকালীন এক সহকারী প্রকৌশলী। বিজ্ঞ বিদ্যুৎ আদালত থেকে নিরপরাধ গ্রাহক সসম্মানে নিষ্কৃতি পাওয়ার পর, অপরাধীর শাস্তি ও ৫০ লক্ষ টাকার মানহানির বিচার চেয়ে দায়েরকৃত ২৬৮/২৫ নং সি.আর. মোকদ্দমায় কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে।
তদন্ত প্রতিবেদনে বিউবোর তৎকালীন সহকারী প্রকৌশলী মোঃ আহসান ইবনে আজিজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আক্রোশমূলক মিথ্যা মামলা দায়ের এবং সামাজিক ও পেশাগত মানহানির (দণ্ডবিধি ২১১ ও ৫০০ ধারা) অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত: ব্যক্তিগত আক্রোশ
অনুসন্ধানে ও পুলিশ তদন্ত প্রতিবেদনে প্রকাশ, চরশোলাকিয়া এলাকার বাসিন্দা ও মামলার বাদী মোঃফয়জুল কবির ভুঞা পরিবারের সাথে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কিশোরগঞ্জ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পূর্ব থেকেই বিরোধের সৃষ্টি হয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে বিউবোর তৎকালীন সহকারী প্রকৌশলী মোঃ আহসান ইবনে আজিজ ও তাঁর অধীনস্থ কর্মচারীরা মোঃফয়জুল কবির ভুঞা উপর চরম আক্রোশ পোষণ করেন।
বৈধ মিটার থাকা সত্ত্বেও ৩ লাখ টাকার 'ভূতুড়ে' মামলা!
পূর্ব শত্রুতার জের ধরে গত ০৪/০৩/২০২৩ ইং তারিখে চরশোলাকিয়া এলাকার বাসিন্দা মোঃফয়জুল কবির ভুঞা এবং মোঃ হাবিবুর রহমানকে উদ্দেশ্যমূলকভাবে টার্গেট করা হয়। তাদের নামে যথাক্রমে ৯৫২৬৪৬ এবং ২৪১৬৬৮ নম্বরের সম্পূর্ণ বৈধ ও সচল আবাসিক বিদ্যুৎ মিটার থাকা সত্ত্বেও, তৎকালীন সহকারী প্রকৌশলী আহসান ইবনে আজিজ বাদী হয়ে সম্পূর্ণ মিটারবিহীন হুক লাইনের মাধ্যমে বিদ্যুৎ চুরির এক আজব অভিযোগ সাজান। কোন প্রকার চাক্ষুষ প্রমাণ ছাড়াই গ্রাহকের উপর ৩ লক্ষ ১৪ হাজার ৭ শত ৫৩ টাকার বিশাল অংকের জরিমানা ধার্য করে বিদ্যুৎ আদালত, ময়মনসিংহ' -মামলার (নং ২২৩\২০২৩)দায়ের করা হয়। বিদ্যুৎ আদালতের তদন্তে গ্রাহকের মুক্তি মিথ্যা মামলার জালে পড়ে ভুক্তভোগী মোঃ ফয়জুল কবির ভুঞা ও তাঁর পরিবার চরম মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরবর্তীতে বিবাদীগণ আদালতে ন্যায়বিচার প্রার্থনা করলে বিজ্ঞ আদালতের নির্দেশে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয় । তদন্ত কমিটি সরজমিনে পরিদর্শন ও বিউবোর কম্পিউটার লেজার পরীক্ষা করে দেখতে পাই যে, অভিযুক্ত গ্রাহকরা নিয়মিত বিল পরিশোধকারী এবং তাদের বিরুদ্ধে আনিত অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও সাজানো। তদন্তে সত্যতা না পাওয়ায়' বিদ্যুত আদালত,ময়মনসিংহ '-এর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) ফৌজদারী কার্যবিধি ২৪১/১ ধারামতে মামলাটি খারিজ করে দেন এবং আসামিদের সসম্মানে অব্যাহতি (Discharge) প্রদান করেন । উল্টো পিঠে আইনি চাবুক: ২৬৮/২৫ নং মানহানি মামলা মিথ্যা মামলার অভিশাপ থেকে মুক্তি পেয়ে ভুক্তভোগী মোঃ ফয়জুল কবির ভুঞা বিউবো কর্মকর্তার এই জঘন্য হয়রানি ও ৫০ লক্ষ টাকার সামাজিক ও পেশাগত ক্ষয় ক্ষতিপূরণের বিচার চেয়ে কিশোরগঞ্জের বিজ্ঞ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি পাল্টা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা কে তদন্তে নির্দেশ দিলে মামলাটি সি ,আর,২৬৮/২৫ নম্বর মোকদ্দমা হিসেবে নথিভুক্ত হয়। পুলিশের তদন্তে সত্য প্রমাণিত: কাঠগড়ায় প্রকৌশলী বিজ্ঞ আদালতের নির্দেশে কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক শেখ রঞ্জন পাল বিষয়টি নিয়ে মাঠে নামেন। প্রকাশ্য ও গোপন অনুসন্ধান এবং সাক্ষীদের জবানবন্দী গ্রহনের পর তিনি আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে,১নং বিবাদী তৎকালীন সহকারী প্রকৌশলী মোঃ আহসান ইবনে আজিজ ব্যক্তিগত আক্রোশ থেকে গ্রাহককে হেনস্তা করতে দণ্ডবিধির ২১১( মিথ্যা মামলা করা ),এবং ৫০০ (মানহানি করা) ধারার অপরাধ ঘটিয়েছেন,যার প্রাথমিক সত্যতা শতভাগ প্রমাণিত। এলাকায় স্বস্তি,দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ক্ষমতার চেয়ারে বসে সাধারণ নাগরিককে হয়রানি করার জন্য বিউবো কর্মকর্তার এই ন্যক্কারজনক মিথ্যা মামলার ঘটনা ফাঁস হওয়ার স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মোঃ ফয়জুল কবির ভুঞা বলেন,"আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম বলেই আজ সত্যের জয় হয়েছে ।যারা সরকারি ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে বলির পাঁঠা বানায়, তাদের এমন শাস্তি হওয়া উচিত যেন ভবিষ্যতে আর কেউ কোনো নিরপরাধ মানুষের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলার সাহস না পায়।" মামলাটি বর্তমানে ২৬৮/২৫ নম্বর মোকদ্দমা হিসেবে আদালতে বিচারপ্রক্রিয়াধীন রয়েছে এবং দোষী কর্মকর্তার বিরুদ্ধে চূড়ান্ত আইনি শাস্তির আদেশ এখন সময়ের ব্যাপার মাত্র।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.