1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নান্দাইলে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর আগমন আজ পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে – বিভাগীয় কমিশনার যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড তত্ত্বাবধায়ক সরকারে প্রত্যাবর্তন, গণতন্ত্র পুনর্গঠনের এক নতুন অধ্যায় চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বাজিতপুরে বৃষ্টির মধ্যেই পিচ ঢালাইয়ের অভিযোগ কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতেগিয়ে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী চট্টগ্রামে পাহাড়ধস ও দেয়ালধসে ৩ জনের মর্মান্তিক মৃত্যু: পানিবন্দি লাখো মানুষ কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আলোচনা সভা জামালপুর ডায়াবেটিস হাসপাতালে অনিয়মের অভিযোগে মানববন্ধন
শিরোনাম

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের ৬ নেতা

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৮২ বার পড়েছে

রেজাউল হক

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক কমিটি ঘোষণার প্রায় দুই বছর পর প্রকাশিত এ পূর্ণাঙ্গ কমিটিতে কিশোরগঞ্জ জেলার ছয়জন নেতা গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে স্থান পেয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
এর আগে ২০২৪ সালের ৯ জুলাই আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। প্রায় দুই বছর পর সেই কমিটিকে সম্প্রসারণ করে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
ঘোষিত কমিটিতে রেজাউল কবীর পলককে সিনিয়র সহসভাপতি এবং বিল্লাল হোসেন তারেককে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া ২৮ জনকে সহসভাপতি এবং ২৮ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটিতে কিশোরগঞ্জ জেলার ছয়জন নেতা গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন। তাদের মধ্যে ভৈরব উপজেলার সাইদুর রহমান কেন্দ্রীয় সহসভাপতি নির্বাচিত হয়েছেন। পাকুন্দিয়া উপজেলার মঠখলা এলাকার খন্দকার আল আশরাফ মামুন যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন।
এছাড়া তাড়াইল উপজেলার মজিবর রহমান ভূঁইয়া সবুজকে সহ-সাধারণ সম্পাদক, কটিয়াদী উপজেলার অ্যাডভোকেট আশরাফ জালাল খান মননকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, অ্যাডভোকেট মুর্তজা কামাল মোস্তাককে আইনবিষয়ক সম্পাদক এবং অষ্টগ্রাম উপজেলার অ্যাডভোকেট মাহবুবুল আলম আখতারকে মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের একাধিক নেতার অন্তর্ভুক্তিকে জেলার রাজনৈতিক অঙ্গনে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, কেন্দ্রীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব বৃদ্ধি পাওয়ায় সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রের যোগাযোগ আরও সুদৃঢ় হবে।
কমিটি ঘোষণার পর কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট ও শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়েছে।
দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির নেতারা সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST