নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের ঝিকরজোড়া এলাকার নিরহ বাছির উদ্দিনকে মিথ্যা, বানোয়াট মামলা দিয়ে জেল খাটানোসহ হয়রানি করছে প্রতিবেশী হারুন-অর রশিদ গংরা।
মামলা ও সরজমিনে ঘুরে জানাযায়, ঝিকরজোড়া এলাকার মৃত আ: রহিম মেম্বারের ২ মেয়ে তাদের মাঝে বড় মেয়ের জামাই হারুন অর রশিদ গ্রামীণ সালিশে শুশুরের জমির প্রাপ্য অংশ নিয়েও সুকৌশলে ছোট মেয়েকে ভাগ করে দেয়া জমির দাগ উল্লেখ করে স্ত্রীর কাছ থেকে সোয়া ৫ শতাংশ ভুমি দলিল করে নেয়। এমনকি ছোট মেয়ে নেকলেস আক্তারের প্রাপ্য ভুমি হারুন অর রশিদ জোর পৃর্বক দখল নিয়ে নেয়।
এমনকি স্ত্রীর কাছ থেকে দলিল কৃত জমির দলিল দিয়ে মিথ্যা মামলা করে জেল খাটানোর অভিযোগ করেন ভুক্তভোগী বাছির উদ্দিন।
বিষয়টি নিয়ে এলাকায় গেলে স্থানীয় বাসিন্দা আ: সাক্তার বলেন, গ্রামীন সালিশে উভয়ের সম্পদ তাদের প্রত্যাক জমির অংশ অর্ধেক করে বুঝিয়ে দেয়া হয়।
আর বড় মেয়ের জামাই চালাকি করে অংশ উল্লেখ না করে জমির দাগ দিয়ে জমি দলিল নিয়ে বাছির উদ্দিনকে হয়রানি করছে।
জালাল উদ্দীন বলেন, একই জমির দাগ ভিন্ন হলেও জমির অংশ সমান করে তাদের দেয়া হয়েছে।
কিন্তু আরও বেশি সম্পদ নিতে লোভী হারুন অর রশিদ মিথ্যা মামলা করে হয়রানি করছে। উল্লেখ্য যে উক্ত মামলায় বাছির উদ্দিন এ-র ছেলে মাদরাসা পড়ুয়া তামিমকেও আসামি করা হয় অথচ উল্লেখিত সময় তামিম মাদ্রাসায় অবস্থানে ছিল এমনকি মামলায় উল্লেখিত তারিখের আরও ৩ মাস পৃর্বে জমি ভাগ করে দখল বুঝিয়ে দেয় গ্রামের লোকজন ।
তিনি আরও বলেন,কিশোরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার সরজমিনে প্রতিবেদন স্মারক নং-৩৩.০২.৪৮৪৯.৫০১.৪৫.০০১.২৬.২৮ এ বাস্তব ও সত্য তদন্ত ওঠে এসেছে।
অন্যদিকে পিবিআই স্মারক নং-৪৯৬৭/২০২৫ মামলা প্রতিবেদনটিতে সঠিক তথ্য উপস্থাপন করা হয়নি বলে দাবি করেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.