ডেস্ক রিপোর্ট
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।
উক্ত প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার, কিশোরগঞ্জ । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাজমুল সাকিব, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আবুল কালাম, অফিসার ইনচার্জ (সদর থানা) এবং আরআই (পুলিশ লাইন্স) সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পুলিশ সুপার মহোদয় শুধু এই আয়োজনেই সীমাবদ্ধ থাকেননি, বরং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে জেলা পুলিশের সকল স্তরের অফিসার ও পুলিশ ফোর্সের সাথে একই সারিতে বসে নিজে প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
ঈদের দিনে পরিবার-পরিজন ছেড়ে জনগণের জানমালের নিরাপত্তায় নিয়োজিত থাকা পুলিশ সদস্যদের জন্য পুলিশ সুপার মহোদয়ের এই আন্তরিক উপস্থিতি ও একসাথে খাবার গ্রহণ পুরো বাহিনীর মাঝে এক অন্যরকম উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে। এটি কেবল একটি প্রীতিভোজ নয়, বরং কিশোরগঞ্জ জেলা পুলিশ যে একটি সুসংগঠিত এবং সুদৃঢ় পরিবার—তারই এক অনন্য দৃষ্টান্ত।
কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.