মোঃসুমন মিয়া পুলেরঘাট আঞ্চলিক (প্রতিনিধি ) পাকুন্দিয়া উপজেলা বিএনপির অন্যতম সদস্য, কিশোরগঞ্জ বারের বিজ্ঞ আইনজীবী, এ.পি.পি, কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যতম নেতা এবং আমার অত্যন্ত প্রিয় চেম্বার জুনিয়র অ্যাডভোকেট আসাদ রেজা আর আমাদের মাঝে নেই।
ফ্যাসিস্ট আমলে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন মামলা ও আন্দোলন-সংগ্রামে যাঁকে নিয়ে একসাথে লড়াই করেছি, সেই সাহসী ও নিষ্ঠাবান মানুষটি আজ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম অ্যাডভোকেট আসাদ রেজা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সালংকা গ্রামের কৃতী সন্তান ছিলেন। মৃত্যুকালে তাঁর আনুমানিক বয়স ছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পাকুন্দিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।
দয়াময় আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন।
আমিন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.