মো: জাহাঙ্গীর আলম কে সভাপতি করে সবুজ পল্লব ফাউন্ডেশন ( কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা) কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটিতে ২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ৭৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ অর্থাৎ সর্বমোট ১০০ সদস্যবিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান, সভাপতি জনাব মো: এমদাদুল হক এবং সংগঠন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব এন নাহার স্বাক্ষরিত কমিটিতে সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে বহাল আছেন মো: জুয়েল মিয়া, সহ : সভাপতি মো: সারোয়ার হোসেন, মো: নূরুল আমীন, কমিটিতে উপদেষ্টা পরিষদে নতুন দায়িত্ব পেয়েছেন, জনাব মো: মাসুম বিল্লাহ, মো: শাহ আলম, মো: আশরাফ উদ্দিন, মো: ইউসুফ মিয়া, মো: রহমতুল্লাহ, জনাব শফিকুল ইসলাম মুকুল
কার্যনির্বাহী পরিষদ এ নতুন মুখ, যুগ্ম - সাধারণ সম্পাদক: মো: হাবিবুল্লাহ, যুগ্ম - সাংগঠনিক সম্পাদক : হুমায়ুন সাব্বির, সহ ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মো: কাওসার মিয়া সহ আরও অনেকে।
উল্লেখ্য সবুজ পল্লব ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক - স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি গত কয়েক বছর যাবত বৃক্ষরোপণ ও বনায়ন, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্যক্রমের মাধ্যমে এলাকার জনগণের প্রসংশা কুড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.