জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ)।।
নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি নিজের জমি সুরক্ষিত রাখি,জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্য কে সামনে রেখে নিকলী উপজেলা ভূমি অফিসের আয়োজনে,সহযোগিতায় ভূমি মন্ত্রণালয়,ভূমি সংস্কার বোর্ডও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, (১৯ মে থেকে ২১মে ২০২৬ পর্যন্ত)দেশব্যাপী ভূমিসেবা মেলার অংশ হিসেবে ১৯ মে ২০২৬ রোজ মঙ্গলবার নিকলী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে,ভূমি সেবা মেলা ২০২৬ গণশুনানি ও জনসচেতনতা মূলক সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে, নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদ উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহানা মজুমদার মুক্তি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন,নিকলী শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাফি উদ্দিন,সাজ্জাদ হোসেন স্বাধীন, এই সময় আরো উপস্থিত ছিলেন নিকলী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপির নেতা নজরুল ইসলাম মেম্বার,নিকলী ভূমি অফিসের কানুনগো মোঃ মাহবুব আলম, নিকলী সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ সামছুল হক,কারপাশা ইউনিয়ন ভূমি কর্মকর্তা ওয়াহেদ আবদুল্লাহ,গুরুই ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, নিকলী ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মাহমুদুল হক মামুন,ভূমি অফিসের নাজির সূজন মাহমুদ সহ নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা কর্মচারী গণ সাংবাদিক বৃন্দ ও নিকলী উপজেলার সাধারণ সেবা গ্রহীতা গণ প্রমুখ।।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.