সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ নাজমিন আক্তার (২২) নামের এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা।
সোমবার (১৮ মে) বিকেলে চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমিন আক্তার যশোর জেলার অভয়নগর থানাধীন নোয়াপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবর পেয়ে চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম মাটিকাটা মোড় এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন ওই নারীকে তল্লাশি করে তার হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, চিলমারী থানার মাটিকাটা মোড় এলাকা থেকে ১ জন নারী মাদক কারবারিকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে । কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে কুড়িগ্রামের সকল থানা এলাকায় পুলিশের এই বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.