পূর্ব লিবিয়ার আল-বাইদা শাখার অবৈধ অভিবাসনবিরোধী সংস্থা অভিযান চালিয়ে ১২ জন বাংলাদেশিকে আটক করেছে, যাদের মধ্যে ২ জনকে মানবপাচার ও অবৈধভাবে ইউরোপে পাঠানোর মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে। মূল হোতা দুইজন,একজনের নাম মোঃ শাহিন,গ্রামের বাড়ি বগুড়া শিবগজ্ঞ,অপরজনের নাম মোঃ সবুজ,গ্রামের বাড়ি কিশোরগঞ্জ অষ্টগ্রাম আদমপুর,
তদন্তে জানা যায়, তারা আল-বাইদায় একটি ক্লিনিং কোম্পানিতে কাজের আড়ালে বাংলাদেশ থেকে লোক এনে লিবিয়ার উপকূল দিয়ে অবৈধভাবে ইউরোপে পাঠানোর নেটওয়ার্ক পরিচালনা করছিল।
আটককৃত আরও ১০ জনও পূর্ব পরিকল্পনা অনুযায়ী সমুদ্রপথে ইউরোপ যাওয়ার প্রস্তুতিতে ছিল।
আইনি প্রক্রিয়ার সময় অভিযুক্তরা কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দেওয়ার চেষ্টা করে, তবে কর্তৃপক্ষ তা কঠোরভাবে প্রত্যাখ্যান করে।
পরবর্তীতে সকলকে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয় এবং দ্রুত লিবিয়া থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
লিবিয়ার অবৈধ অভিবাসনবিরোধী সংস্থা জানিয়েছে, মানবপাচার ও অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.