আতাউর রহমান বাচ্চু, নান্দাইল প্রতিনিধি :-
স্থানীয় সরকার ইউপি নির্বাচনকে সামনে রেখে নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন উপজেলা যুবদল নেতা, তরুণদের প্রেরণা ও জনমানুষের বন্ধু মারুফ হাসান।
আধুনিক সমৃদ্ধ ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যয় নিয়ে চষে বেড়াচ্ছেন মারুফ হাসান মুসুল্লী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি গ্রামে। ইতি মধ্যে ইউনিয়ন বাসির নজর কেড়েছেন তিনি। তার রাজনৈতিক ভিত্তি পারিবারিক ভাবেই বিএনপি আদর্শিক পরিবারে জন্মগ্রহণ করে বড় হয়েছেন। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী চেতনা বিএনপি পরিবারে জন্ম গ্রহণ করে বিএনপির আদর্শে বড় হয়েছেন। এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে তাকে সবসময় পাওয়া যায়। অসহায় অসুস্থ মানুষদের চিকিৎসার সহায়তা, প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও আর্থিকভাবে সহায়তা, প্রতি ঈদে নিম্নবিত্তদের সাথে মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে পালনের জন্য সহায়তা সবসময় করে আসছেন। তাছাড়া স্কুল, মাদ্রাসায় ছাত্রছাত্রীদেরকে শিক্ষা উপকরণ দিয়ে সহায়তা, মসজিদ, ঈদগাঁ মাঠে, জনসাধারণের চলাচলের রাস্তা সংস্কারে সহায়তা করে আসছেন। মুসুল্লি ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ে তোলা এবং ডিজিটাল সেবা প্রান্তিক পর্যায়ে পৌছে দিতে তিনি বদ্ধপরিকর।
তাঁর নেতৃত্ব, সততা ও জনসেবার মনোভাব মুসুল্লি ইউনিয়ন আগামীতে একটি আধুনিক ও উন্নত মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে সক্ষম হবে—এই প্রত্যাশা ইউনিয়নের ভোটারদের মাঝে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.