নরসিংদী প্রতিনিধি: বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোঃ শরিফ আহমেদ রিফাতকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী।
তিনি নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সন্তান এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
দেশে ফেরার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোঃ শরিফ আহমেদ রিফাত বলেন,আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। কখনোই এলাকাবাসীকে ধোঁকা দিবো না। আমি যা বলি, তাই করার চেষ্টা করি। আপনারা আমার বিগত দিনের কর্মকাণ্ড দেখে আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়েছেন। দোয়া করবেন, আমি যেন আপনাদের রর আশা পূরণ করতে পারি।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং সাধাররণ মানুষের পাশে থেকে কাজ করাই তার প্রধান লক্ষ্য।অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রবাসে থেকেও দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই সাধারণ মানুষের মাঝেও তাকে নিয়ে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমির খসরু,বেলাবো উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা মোঃ ওমর ফারুক, উপজেলা ছাত্রনেতা মোঃ রবিন আহমেদ,নারায়ণপুর ইউনিয়ন ছাত্রনেতা অনিক হাসান'সহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.