মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোণার মদন উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে বোরো ধান সংগ্রহ ২০২৬ এর শুভ উদ্বোধন করেন,
নেত্রকোণা-৪(মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর।
বুধবার ( ১৩ মে ) দুপুর ২ ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বেদবতী মিস্ত্রী সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান,মদন থানার তদন্ত ওসি অসিম কুমার দাস,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, ও মদন উপজেলার বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, মদন পৌর বিএনপির সভাপতি জনাব কামরুজ্জামান চন্দন, ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির,উপজেলা এবং ১নং কাইটাইল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা খাদ্য গুদামের পরিদর্শক তথা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দুলাল মিয়াসহ বিভিন্ন বিএনপি ও অঙ্গসংঠনের নেতাকর্মী ও কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর বলেন, ধান এবং চাল সংগ্রহে কোন অনিয়ন বরদাশত করা হবেনা। দলের নাম ভাঙিয়ে কেউ যাতে কোন অনৈতিক সুবিধা না নিতে সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন।
তিনি আরো বলেন, এ বছর মৌসুমের শুরুতেই অতিবৃষ্টির কারনে সারা দেশের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং হাওর এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার ইতোমধ্যে কৃষকদের ভর্তুকী সহ বিভিন্ন সাহায্যের ঘোষণা দিয়েছেন। দলীয় নেতাকর্মীদের কে কৃষকদের পাশে থাকার আহ্বান জানান তিনি।
চলতি বছর সরাসরি ৪৭২জন কৃষকের নিকট থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ধান ও ৪৯ টাকা দরে চাল ১ হাজার ৪১৯ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.