জয়দেব আচার্য্য নিকলী কিশোরগঞ্জ।।।।
সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী, সামাজিক,ব্যক্তিত্ব মরহুম সাংবাদিক সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ। ( ২০২৪) সালের ১৩ মে সকাল ১১.২০ ঘটিকায় সাংবাদিক মো: সৈয়দ হোসেন নিউমোনিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের,আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম সাংবাদিক সৈয়দ হোসেন ছিলেন নিকলী পুরান বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী, নিকলী পুকুরপাড় জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন ও আলোকিত সকাল পত্রিকার নিকলী উপজেলা প্রতিনিধি, হিসেবে তিনি দীর্ঘদিন সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করেছেন। ব্যবসা ও সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজনীতি সাংস্কৃতিক ও সামাজিক কাজেও জড়িত ছিলেন। সাংবাদিক সৈয়দ হোসেনের অকাল মৃত্যুতে পুরো নিকলী জুড়েই ছিল সেদিন শোকের ছায়া। মরহুমের বন্ধু মহল, এলাকাবাসী,ও সুশীল সমাজের কাছে শোনাযায় তিনি অত্যন্ত সহজ, সরল,সাদামাটা জীবন যাপন করতেন।
তার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক বার্তা জানিয়েছেন নিকলীর সাংবাদিক মো: আবু জামান খোকন, দৈনিক আজকালের খবর,নিকলী কিশোরগঞ্জ প্রতিনিধি। সাংবাদিক মো: হেলাল উদ্দিন, দৈনিক ইনকিলাব,নিকলী কিশোরগঞ্জ প্রতিনিধি। সাংবাদিক সোহেল রানা, CNN বাংলা টিভি,স্টাফ রিপোর্টার ঢাকা। সাংবাদিক সাজেদুল হক নাঈম, দৈনিক আলোকিত সকাল, নিকলী কিশোরগঞ্জ প্রতিনিধি।সাংবাদিক আব্দুর রহমান রিপন,দৈনিক শতাব্দীর কন্ঠ, নিকলী কিশোরগঞ্জ প্রতিনিধি। সাংবাদিক জয়দেব আচার্য্য, দৈনিক বাংলাদেশ বুলেটিন,নিকলী কিশোরগঞ্জ প্রতিনিধি। সাংবাদিক নুরুল ইসলাম, আজকের দেশ,নিকলী কিশোরগঞ্জ প্রতিনিধি।সাংবাদিক মো: আলমগীর হোসেন, দৈনিক জবাবদিহি নিকলী কিশোরগঞ্জ প্রতিনিধি। সাংবাদিক মো:খাইরুল ইসলাম,দৈনিক বিজনেস ফাইল, নিকলী কিশোরগঞ্জ প্রতিনিধি। সাংবাদিক মাহমুদ আল আজাদ,দৈনিক খবর পত্র, নিকলী কিশোরগঞ্জ প্রতিনিধি। সাংবাদিক হৃদয় হোসাইন , দৈনিক রুপালি বাংলাদেশ,নিকলী কিশোরগঞ্জ প্রতিনিধি। মরহুম সাংবাদিক সৈয়দ হোসেনের(২য়) মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবার এর পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে। এবং মরহুম সাংবাদিক সৈয়দ হোসেনের পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগরিফাত কামনায় নিকলী সহ সারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.