1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ   প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস মার্শাল আর্ট (জুডো) প্রতিযোগিতাদের মধ্যে পুরস্কার বিতরণ প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে কিছু কথা
শিরোনাম
স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ৩ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ   প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস মার্শাল আর্ট (জুডো) প্রতিযোগিতাদের মধ্যে পুরস্কার বিতরণ

অন্ধকার ছেড়ে আলোর পথে: কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণ

  • প্রকাশ কাল সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫৪ বার পড়েছে

জামাল উদ্দিন

কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট মসজিদ সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের স্বেচ্ছায় আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন এবং দেশীয় অস্ত্র জমাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) বিকাল ৫টায় কিশোরগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নারী মাদক ব্যবসায়ীসহ জহির আহমেদ, রুজি আক্তার, মো. সুজন, মোহাম্মদ নাদিম, শাহ আলমসহ আরও অনেকে আনুষ্ঠানিকভাবে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ গ্রহণ করেন এবং দেশীয় অস্ত্র জমা দেন।

রুজি আক্তার তার বক্তব্যে বলেন, “আমি ও আমার স্বামী এই ব্যবসা ছেড়ে আলোর পথে চলে এসেছি। তবে আমার বড় ভাই এখনো এই ব্যবসার সঙ্গে জড়িত। তাকে এই পথ থেকে ফেরাতে প্রশাসনের সহযোগিতা চাই।”

আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীরা বলেন, “এতদিন অন্ধকার জীবনে ছিলাম। কোটি টাকা আয় করলেও রাতে ঘুমাতে পারতাম না। এখন সব ছেড়ে দিয়েছি। স্ত্রী-সন্তান নিয়ে শান্তিতে থাকতে চাই। তবে আমাদের নামে থাকা মামলাগুলো প্রত্যাহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়ার দাবি জানাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। সঞ্চালনা করেন কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তবে এটি যেন সাময়িক না হয়। একবার ছেড়ে আবার ফিরে আসা যাবে না। আপনাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করে দেখা হবে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বিকল্প আয়ের ব্যবস্থা করার চেষ্টা করা হবে।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, “কিশোরগঞ্জকে মাদকমুক্ত করা আমাদের অঙ্গীকার। এ বিষয়ে আমি সংসদেও কথা বলেছি।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরীফুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, বড়বাজারের ব্যবসায়ী মাসুদুল হাসান, জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি নিশাদ ও সাধারণ সম্পাদক নওশাদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST