কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ (উপজেলা পর্যায়) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস, আর খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্সে জমে ওঠে পুরো আয়োজন।
শুক্রবার (১ মে) বিকেলে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় বালক ও বালিকা—উভয় বিভাগেই দেখা যায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা।
বালক বিভাগে ৫-১ গোলের দাপুটে জয়ে লোহাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।
অন্যদিকে বালিকা বিভাগে ৪-২ গোলের ব্যবধানে চরপুক্ষিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বেথইর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিরোপা জিতে নেয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ,সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. জুহর লাল সাহা, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, শামসুল হক চাঁন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, হাজী মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, পৌর যুবদলের আহবায়ক মো. জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইলিয়াস আলী, সদস্য সচিব শহিদুল ইসলাম সেলিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক তসরিফুল হাসিবসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার।
খেলা শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রাণবন্ত এই আয়োজনকে ঘিরে খেলোয়াড়, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিরাজ করে উৎসবের আমেজ ও উচ্ছ্বাস।