জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের নিকলীতে বিগত কয়েকদিনের টানা অতি বৃষ্টিতে এবং উত্তর দিক থেকে আসা ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত নিকলীর হাওরে বোরোধান চাষী কৃষকদের পাশে দাঁড়ালেন কিশোরগঞ্জ -৫ নিকলী বাজিতপুরের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, অতি বৃষ্টি ও ঢলের পানিতে ডুবে গেছে নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাওরে চাষাবাদ করা বোরোধান, একটি মাত্র ফসল যার জন্য প্রতিটা কৃষক চেয়ে থাকে এই ফসলের জন্য তাদের স্বপ্ন থাকে এই ফসলকে ঘিরে, অনেক কষ্ট করে এই ফসল তুলতে হয় প্রত্যেক কৃষক কে, প্রাকৃতিক এই দূর্যোগের কারণে কৃষকরা নিঃস্ব হতে বসেছে, একদিকে হাওরের ধান কাটা শ্রমিকের মজুরী সাধ্যের বাইরে অন্য দিকে প্রাকৃতিক দূর্যোগ সব মিলিয়ে কৃষকগণ দিশেহারা কি করবে কিভাবে তাদের স্বপ্নের ফসল উঠাবে তাদের ঘরে,ঠিক এই মূহুর্তে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এসেে দাঁড়ালেন নিকলী বাজিতপুরের সাংসদ শেখ মুজিবুর রহমান ইকবাল এমপি,কৃষকগণ এমপি সাহেব কে পাশে পেয়ে আবেগে আত্মাহারা খুব খুশি হয়েছেন নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের কৃষক মুরাদ হোসেন বলেন এমপি ইকবাল সাহেব খুব ভালো মানুষ তিনি গরীব দুঃখী মানুষের খোঁজখবর রাখেন কৃষক গণের ও খোঁজ খবর নেন, মহান আল্লাহ তাআলা এমপি সাহেব কে দীর্ঘজীবি করুন,সিংপুর ইউনিয়নের কৃষকদের মাঝে এই সময় তিনি কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেন, এই সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহানা মজুমদার মুক্তি, নিকলী উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোকারম সর্দার, সাবেক কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুক মিয়া,নিকলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মানিক মিয়া, নিকলী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সামাদ, নিকলী থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, নিকলী উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব হারুন অল কাইয়ুম, নিকলী উপজেলার সাবেক কৃষক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম মেম্বার,নিকলী উপজেলা যুবদলের সাবেক আহবাহক আবদুল মান্নান,যুবদলের সাবেক অন্যতম নেতা নজরুল ইসলাম তালুকদার সহ নিকলী উপজেলা ও বাজিতপুর উপজেলার বিভিন্ন নেতাকর্মী বৃন্দ প্রমুখ,এই সময় সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল নিকলী উপজেলা প্রশাসন ও কৃষি অফিসার কে দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষক গণের নামের তালিকা তৈরির নির্দেশ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.