আতাউল হাসান দিনার :- মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যাগে ১মে'২৬ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় শহরের রথখলা ময়দানে আন্তর্জাতিক শ্রমিক দিবসে এক আলোচনা সভা ও র্্যালী অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে শ্রমিক দলের র্র্যালীটি রথখলা অফিস থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পূর্নরায় রথখলা এসে শেষ। জেলা শ্রমিকদলের সভাপতি সালাউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি ও র্র্যালী উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদর উপজেলার চেয়ারম্যান এ্যাড. শরিফুল আলম শরিফ,বিএনপি নেতা ইসমাইল হোসেন মধু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাঈল মিয়া, সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, যুবদলের সাধারণ সম্পাদক জিএস শরিফ, শ্রমিকদলের সংগঠনিক সম্পাদক মো. ফেরদৌস মিয়া, সদর উপজেলা শ্রমিক দলের নেতা রোকন মিয়াপ্রমুখ।
সঞ্চালনায় ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হক ও মো. ফেরদৌস মিয়া।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.