হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর স্কুল পর্যায়ের বাছাই পর্বের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় , দৌড়, ব্যাডমিন্টন ও লং জাম্প ইভেন্ট দিয়ে খেলার সূচনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার সভাপিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির অনুউপস্থিতে নির্বাহী অফিসার নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, পৌর বিএনপির সহ সভাপতি সারোয়ার আলম নয়ন,পৌর যুবদল নেতা ফরিদ আহমেদ, পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সরকারসহ বিভিন্ন বিদ্যালয়ের বিদ্যালয় প্রধান সহকারী শিক্ষক শিক্ষিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা বলেন, বর্তমান সরকারের উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ আয়োজন করা হয়েছে। সুষ্ঠু বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য খেলোয়াড় নির্বাচিত সর্বাত্মক চেষ্টা করে জেলাতে পাঠানো হবে এবং হোসেনপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সার্ভিক সহযোগিতা করা হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.