বিশেষ প্রতিনিধি জুয়েল রানা ফুলপুর
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঠাকুরবাখাই এলাকায় কংস নদীতে পানি মাপার সময় এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।নিখোঁজ ব্যক্তি হলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী রাকিব তালুকদারের বাবা মোঃ আব্দুল হালিম তালুকদার রুপচান (৪৯) তিনি মানি মেপে তথ্য ছেলের কাছে পাঠাতেন।
স্থানীয় সূত্রে জানা যায়,আজ সোমবার সকাল ৭ টার দিকে নদীতে মিটার দিয়ে পানি পরিমাপের সময় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।খবর পেয়ে ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান।
পরে স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান জানান ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন।এখনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।সবাই দ্রুত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়ার আশায় অপেক্ষা করছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.