স্টাফ রিপোর্টার: এমদাদুল হক
গাজীপুর মহানগরের গাছা থানার কুনিয়া এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট রাত আনুমানিক সাড়ে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন কয়েকজন পালানোর চেষ্টা করলে পুলিশ দ্রুত ধাওয়া দিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ নিশাদ খান (২৬), মোঃ সাগর (২০) ও মোঃ জাহিদ (২৮)। পরে তাদের দেহ তল্লাশি করে দেশীয় তৈরি লোহার ধারালো অস্ত্র উদ্ধার করা হয়, যা তারা অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে বহন করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আটককৃতরা সংঘবদ্ধভাবে অপরাধ সংঘটনের পরিকল্পনায় সেখানে অবস্থান করছিল। অভিযানের সময় তারা সামান্য আহত হলে তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আইনগত ব্যবস্থা:
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(ই) ধারায় গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.