ময়মনসিংহের- নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের চর-লক্কিদিয়া এলাকায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে গ্লোবাল ওয়ান ও সেবা ফাউন্ডেশন। তাদের যৌথ উদ্যোগে ১০০টি অসচ্ছল পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সদস্য সচিব এনামুল কদির, গ্লোবাল ওয়ানের কান্ট্রি ডিরেক্টর রমজান আলী, সেবা ফাউন্ডেশনের নির্বাহী প্রধান ইউসুফ আকন্দ মজিবর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন।
অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশুদ্ধ পানির নিশ্চয়তা প্রদানই এ উদ্যোগের মূল লক্ষ্য। এই কার্যক্রমের মাধ্যমে অনেক পরিবার নিরাপদ পানির আওতায় এসেছে, যা তাদের দৈনন্দিন জীবনে স্বস্তি ও সুস্থতা বয়ে আনবে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম গ্রামীণ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.