পুলক কিশোর গুপ্ত, কিশোরগঞ্জ:
১০ এপ্রিল ২০২৬, শুক্রবার সকালে কিশোরগঞ্জ জেলার শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ধর্মীয় পরিবেশে এবং উৎসবমুখর আবহে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার কেন্দ্রীয় কালীবাড়ি কার্যকরী পরিষদের সভাপতি অসীম সরকার বাঁধন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মন্দিরের সাধারণ সম্পাদক পলাশ দত্ত রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট–এর জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) ধৃতব্রত সেন। বক্তারা তাদের বক্তব্যে সেবাইতদের দক্ষতা বৃদ্ধি, মন্দির ব্যবস্থাপনার উন্নয়ন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত সেবাইতরা দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন মন্দিরে সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও ধর্মীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থীবৃন্দসহ বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সেবাইতদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.