তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সামর্থবাড়ী গ্রামে পৈত্রিক সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাকে পরিকল্পিতভাবে ‘হত্যাকাণ্ড’ হিসেবে উপস্থাপন করে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ করে সোহাগ রানা।এ ঘটনায় নিজেকে ষড়যন্ত্রের শিকার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল রানা।মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় সরিষাবাড়ীর মিডিয়া হাউজ সোরাব সোহেল ভবনের আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
দীর্ঘদিনের পারিবারিক বিরোধের অভিযোগ
লিখিত বক্তব্যে সোহেল রানা জানান, প্রায় এক যুগ ধরে তাদের পরিবারে পৈত্রিক সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে বিরোধ চলে আসছে। তার দাবি, ন্যায্য হিস্যা দাবি এবং ব্যক্তিগত পারিবারিক দ্বন্দ্বের জেরেই তার সহোদরা বোন মিনা, রত্না ও মনোয়ারা তার বিরুদ্ধে বিদ্বেষমূলক অবস্থান নেন।
তিনি আরও অভিযোগ করেন, পারিবারিক এই বিরোধ ধীরে ধীরে সামাজিক ও আইনি সংঘাতে রূপ নেয়।
পিতার মৃত্যুকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত
সোহেল রানা জানান, গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে তার পিতা রইস উদ্দিন নিখোঁজ হন। পরদিন ২২ জানুয়ারি সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০৮৫) করা হয়।
পরবর্তীতে ২৩ জানুয়ারি পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের মধুপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মধুপুর এলাকায় সংঘটিত ওই সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুকে পরবর্তীতে ‘হত্যাকাণ্ড’ হিসেবে উপস্থাপন করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে সোহেল রানা অভিযোগ করেন, তার সহোদরা মিনা বেগম ও চাচাতো ভাই মিজানুর রহমান তাকে প্রধান আসামি করে মধুপুর আদালতে একটি “মিথ্যা ও বানোয়াট হত্যা মামলা” দায়ের করেছেন। ওই মামলায় আরও ছয়জনকে আসামি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া গত ২৮ মার্চ দুই দফায় প্রতিপক্ষরা তার বাড়িতে হামলা ও লুটপাট চালায় বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে তার বিরুদ্ধেও পাল্টা মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে তাকে নিয়মিত হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এবং তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় আছেন।
লিখিত বক্তব্যে সোহেল রানা বলেন, সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী তার পিতার মৃত্যু একটি সড়ক দুর্ঘটনার ফল, যা স্পষ্টভাবে প্রমাণিত। অথচ ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,সোহেল রানা এর শ্বশুর ওবায়দুল্লাহ, সমাজসেবক আবুল কালাম আজাদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সোহেল রানা বলেন, “মিথ্যা মামলার চাপে আমি মানসিকভাবে বিপর্যস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগছি। সত্য উদঘাটনে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.