মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক ৫ কেজি উফশী আউশ ধানের বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।
অণুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ। স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারন সম্পাদক মো. সাজেদুর রহমান সজল, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি কামাল উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক এসএম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু, শফিকুর রহমান বাদল, সৈয়দ শামসুল আরেফিন তারা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম মন্টু, উপজেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জায়দুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিটু, শফিকুল ইসলাম ফুল, মো. সামসুল হক চাঁন মিয়া মাস্টার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজী, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরী, মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, পৌর যুবদলের সদস্য সচিব আ. আজিজ প্রিন্স, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম বাবলু, উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহবায়ক মো. ইলিয়াস আলী, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম সেলিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক তসরিফুল হাসিব, সদস্য সচিব আশিক রহমান জালালপুর সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
স্বাগতিক বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঞা বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে মোট ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি উফশী আউশ ধানের বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।
সভাপত্বি বক্তব্যে নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, সরকার প্রতি বছর প্রনোদনা দিয়ে থাকে, এ বছরও সরকার এই উপজেলায় ৪ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে আউস ধানে বীজ ও রাসায়নিক সার বিতরন করবে। তিনি কৃষকদের উদ্দেশ্য করে বলেন সকলই যাতে বীজ ও সার যথাযথ প্রয়োগ করে অর্থনীতির চাকা সচল রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, নির্বাচনের আগে দেওয়া কথা সরকার পালন করছে। কৃষি খাত হচ্ছে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের বৃহৎ জনগোষ্ঠীর জীবিকা সরাসরি কৃষির ওপর নির্ভরশীল। কৃষকদের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষে বিএনপির সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বিনামূল্যে বীজ ও সার পেয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিাসার কৃষিবিদ অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মইনুল ইসলাম, মো. মোশারফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.