1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ  
শিরোনাম
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ৩ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন

নওগাঁয় প্রয়াত আলহাজ্ব আখতার হামিদ সিদ্দিকী স্মৃতি আন্ত ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশ কাল রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১১৮ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

নওগাঁয় ঈদুল ফিতরের ২ য় দিন রোজ রবিবার (২২ মার্চ ২০২৬ খ্রী.) অনুষ্ঠিত হয় প্রয়াত ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতার হামিদ সিদ্দিকী স্মৃতি আন্ত ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ফুটবল ম্যাচ।
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ৮ নং উত্তর গ্রাম ইউনিয়নের উত্তর গ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উত্তর গ্রাম জনতা সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে সভাপতিত্ব করেন ৮ নং উত্তর গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হাসান মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুস ছাত্তার নান্নু। তিনি তার বক্তব্যে বলেন, “প্রতিটি মাঠে যদি ফুটবল খেলা চালু করা যায়, তাহলে বর্তমান যুবসমাজকে মোবাইল ও মাদক থেকে দূরে রেখে খেলাধুলার দিকে আকৃষ্ট করা সম্ভব।” তিনি তরুণদের মাঠমুখী হওয়ার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. রইছ উদ্দিন (১ নং ওয়ার্ড), বিপুল কুমার সরকার (৬ নং ওয়ার্ড), মো. জাহাঙ্গীর আলম (২ নং ওয়ার্ড), সংরক্ষিত মহিলা সদস্য রঞ্জনা বেগম (বি.এ.) ও জীবনেচ্ছা লাকি সহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর গ্রাম জনতা সংসদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন এবং বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
রোমাঞ্চকর ফাইনাল খেলায় দোহালি-ধর্মপুর ৬ নং ওয়ার্ড দল শক্তিশালী স্বাগতিক উত্তর গ্রাম ১ নং ওয়ার্ড দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান রেফারি মো. আব্দুল বারেক। তাকে সহযোগিতা করেন তানভীর ও ইউসুফ আলী। ধারাভাষ্য প্রদান করেন তরুণ ধারাভাষ্যকার ও উপস্থাপক মো. আব্দুল হালিম সরদার (বি.এস.এস, রাষ্ট্রবিজ্ঞান, নওগাঁ সরকারি কলেজ)।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST