আতাউল হাসান দিনার :- বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা সদরের চৌদ্দশত ঈদগা ময়দানে ১৪ মার্চ বিকালে জেলা সদরের চৌদ্দশত ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন শাখার আমীর মাওলানা আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও হয়বত নগর আলিয়া মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ নাজমুল ইসলাম, জেলা জামায়াতের বায়তুর মাল সম্পাদক মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন লোকমান, সদর উপজেলার আমীর ক্বারী মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, শহর জামায়াতে ইসলামী আমীর মাওলানা আ. ম.ম আব্দুল হক, উপজেলা বিএনপির নেতা মো. গোলাপ মিয়া, সদর উপজেলার জামায়াতের সেক্রেটারী মুসলেহ উদ্দিন সুমন,সাবেক শিবির সভাপতি মোস্তাকিম বিল্লাহ, নান্দালা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম আকন্দ প্রমুখ। ইফতার মাহফিলে চৌদ্দশত এলাকার প্রায় ১সহস্রাধিক মুসলি অংশ গ্রহন করে। মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.