রমজান আলী জুয়েল,
বেলাবো উপজেলা প্রতিনিধিঃ-
নরসিংদীর বেলাবো প্রেসক্লাবে অসুস্থ সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা এবং প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু-র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদনা আমিনুলইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।
ইফতার ও দোয়া মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাওসার। নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও বেলাবো উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. কামাল হোসেন। নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু।
ইফতারের পূর্ব মুহূর্তে অসুস্থ সাংবাদিক সদস্যদের সুস্থতা এবং পরলোকগত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আলাউদ্দিন চিসতি ।
দোয়া ও ইফতার মাহফিল শেষে বেলাবো প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।