1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

নিকলীতে প্রতিহিংসার বলি সাংবাদিক, এসিল্যান্ডের ক্ষমতার অপব্যবহার

  • প্রকাশ কাল শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৬৪ বার পড়েছে

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের নিকলীতে ​দুর্নীতির সংবাদ প্রকাশ করায় নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্তের ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়েছেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার নিকলি প্রতিনিধি আলী জামসেদ।

গতকাল ১২ মার্চ  মিথ্যা অজুহাতে দীর্ঘ ৪ ঘণ্টা আটকে রেখে হেনস্তা,মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা এবং পরবর্তীতে পুলিশে সোপর্দ করার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন এ কর্মকর্তা। তবে সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাংবাদিক আলী জামসেদ’কে   মুক্তি দিয়েছেন।

​সূত্র জানায়, এসিল্যান্ড প্রতীক দত্তের দুর্নীতির বিরুদ্ধে দৈনিক নয়া দিগন্ত পএিকায় সংবাদ প্রকাশ করে সাংবাদিক আলী জামশেদের উপর ক্ষুব্ধ ছিলেন প্রতীক দত্ত । গতকাল  দুপুর আনুমানিক ১টার দিকে  সাংবাদিক একটি দোকানে বসে থাকাবস্থায় রাস্তার পাশে একটি পার্কি করে রাখা লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর ঠুনকো অজুহাতে সাংবাদিককে আটক করেন এসিল্যান্ড। যদিও আলী জামসেদ বারং বার দাবি করেন যে মোটরসাইকেলটি তার নিজের নয়, তবুও এসিল্যান্ড ক্ষমতার দাপট দেখিয়ে তাকে জোরপূর্বক আটকে রাখেন।


​দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দীর্ঘ চার ঘণ্টা সাংবাদিককে আটকে রেখে অমানবিক মানসিক নির্যাতন চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও সংবাদ সূত্রে জানা গেছে, এসিল্যান্ড ওই মোটরসাইকেলের মালিকানা স্বীকার করার জন্য সাংবাদিকের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন। সাংবাদিকের মুখ দিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের জন্য তাকে নানাভাবে হেনস্তা করা হয় বলে ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়।

​বিকেল ৫টার পর ক্ষমতার অপব্যবহারকে বৈধতা দিতে এসিল্যান্ড নতুন নাটক সাজান। সাংবাদিকের বিরুদ্ধে ‘অশোভন আচরণের’ ভিত্তিহীন অভিযোগ তুলে তাকে নিকলী থানা পুলিশের হাতে সোপর্দ করেন। পরবর্তীতে নিকলী থানা তাকে জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়।

​মামলার নথিপত্র এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাংবাদিক আলী জামসেদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় তাকে নিঃশর্ত মুক্তি প্রদানের আদেশ দেন।উক্ত সাংবাদিককে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। এমনটাই প্রমান করে আদালতের এই রায়।

এ বিষয়ে এসিল্যান্ড প্রতীক দত্তের সাথে যোগাযোগ হলে তিনি বলেন, আমার উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন। অন্যদিকে সাংবাদিকের আগে ও পরে অন্য কয়টা মোটরসাইকেলের মামলা বা জরিমানা হলো এমন প্রশ্নে তিনি পরে জানাবেন বলে ফোন কেটে দেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST