আতাউল হাসান দিনার :-বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার পেশাজীবি বিভাগের উদ্যাগে কিশোরগঞ্জ শহরের উজানভাটি চাইনিজ পার্টির হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শহর শাখার আমীর আ. ম. আব্দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর হয়বত নগর আলিয়া মাদ্রাসা অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা মাও. আজিজুল হক, জেলা সেক্রেটারী মাওলানা নাজমুল ইসলাম, পেশাজীবি বিভাগের আমীর ব্যাংকার আমিনুল হক, ব্যাংকার গবেষক মাও. মোসলেহ উদ্দিন, অফিস সেক্রেটারী মাওলানা একে এম সানা উল্লাহ, মাওলানা আক্তার হোসেন,জেলা শিবিরের সভাপতি মাহবুবুল আলম ফকির প্রমুখ। অনুষ্ঠানে পরিচালনায় ছিলেন শহর সেক্রেটারী আ.ন নয়িম। ইফতার মাহফিলে শহরের আইনজীবি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, ব্যাংকার ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার ২শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.