1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

বাজিতপুরে টিসিবির নিম্নমানের চাল জব্দ, ডিলারের বিরুদ্ধে মামলা

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পড়েছে


সাব্বির আহমদ মানিক, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ডিলারের গোডাউন থেকে নিম্নমানের ও খাবারের অনুপযোগী ১২০ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ডিলার আব্দুল মালেকের বিরুদ্ধে বাজিতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
গত বুধবার (৪ মার্চ ২০২৬) সন্ধ্যা সাতটার দিকে বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম সোহাগ-এর নেতৃত্বে সরারচর ইউনিয়ন পরিষদের নিচতলায় অবস্থিত ডিলারের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২০ বস্তা নিম্নমানের চাল পাওয়া গেলে তা জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বাজিতপুর থানার এসআই আব্দুল কাদির এবং দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাদিকুল ইসলাম।
ভোক্তা মহিলা সকিনা খাতুন অভিযোগ করে বলেন, “এই চাল মুরগিও খাবে না, মানুষ কীভাবে খাবে? রোজা-রমজানের দিনে আমাদের এমন নিম্নমানের চাল দেওয়া হচ্ছে। আমরা চাল না নিয়েই বাড়ি ফিরে যাচ্ছি।”
ইউনিয়ন ট্যাগ অফিসার মোঃ হাদিকুল ইসলাম জানান, “উদ্বোধনের সময় চালের বস্তাগুলো ভালো ছিল। পরে কারসাজির মাধ্যমে নষ্ট চাল সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ডিলার আব্দুল মালেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সরারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন বলেন, “গতকাল মন্ত্রণালয়ে মিটিং থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে খোঁজ নিতে পারিনি। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম সোহাগ বলেন, “অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জব্দকৃত চাল পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসন সর্বদা সচেষ্ট।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST