কুলিয়ারচর(কিশোরগঞ্জ ) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩রা মার্চ সকাল ১১ ঘটিকার সময় কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার আয়োজনে, সৌদি প্রবাসী আতিক হাসান নিলয় এর সৌজন্যে "কুলিয়ারচর প্রতিবন্ধী স্কুল" র ৫১ জন প্রতিবন্ধীকে খাদ্য সামগ্রী দেওয়া হয়।
কুলিয়ারচর প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা ফারজানা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য প্রধান করেন উপজেলা যুবদলের সভাপতি আজহার উদ্দিন লিটন। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার সাধারণ সম্পাদক মো:সাইফুল ইসলাম,সদস্য মো:বাচ্চু মিয়া,উপজোলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আঃ আওয়াল , জার্মানী প্রবাসী জনী আলমগীর,কুয়েত প্রবাসী আল আমিন, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বর্গ ও তাদের অভিভাবক এবং সুশীল সমাজের লোক প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অভিভাবক গণ মাননীয় প্রতিমন্ত্রী শরীফুল আলম সহ প্রধানমন্ত্রীর কাছে তাদের উন্নত চিকিৎসা সেবা প্রত্যাশা করে বলেন, আমাদের সন্তানেরাও যেন স্বাভাবিক ভাবেই আর দশটা মানুষের মত স্বনির্ভর হয়ে বাচঁতে পারে সেজন্য এ প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা উন্নত চিকিৎসা পেতে চাই।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.