আসাউজ্জামান জুয়েল:
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন সম্পন্ন ও ভোট গণনা শেষে রেজাল্ট প্রকাশিত হয়েছে।
আজ বুধবার (৪ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়েছে। এ নির্বাচনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেছেন।
সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্য থেকে ১৯৯ ভোট পেয়ে এডভোকেট মোঃ মিজানুর বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী অ্যাডভোকেট মোঃ শহিদুল আলম শহীদ ১৭৫ ও এডভোকেট তারেক উদ্দিন আবাদ১৪৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সহ-সভাপতি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২৭৭ ভোট পেয়ে ১ম বিজয়ী হয়েছেন এডভোকেট এ এম সাজ্জাদুল হক ও ২৩৯ ভোট পেয়ে ২য় বিজয়ী হয়েছেন এডভোকেট মুফতি মোহাম্মদ জাকির খান । নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মোঃ নবী হোসেন ১৯৯ ভোট ও এডভোকেট আতিকুল ইসলাম খান রুবেল ১৩৩ ভোট পেয়ে পরাজিত হয়েছে।
সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
২৬৫ ভোট পেয়ে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী এডভোকেট আতিকুল হক বুলবুল ১৬৬ ভোট ও এডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ ৮২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সহ-সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২৪৫ ভোট পেয়ে ১ম বিজয়ী এডভোকেট সাজ্জাদুল হক ভূঁইয়া ও ২য় বিজয়ী এডভোকেট আবু সাইম। নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মোঃ এনামুল হক ২১৬ ভোট ও এডভোকেট মিজবাহ উদ্দিন মিলন ১৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লাইব্রেরি সম্পাদক পদে এডভোকেট আবু বকর সিদ্দিক মিলন, সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট মোঃ নজরুল ইসলাম, অডিটর পদে এডভোকেট আসাদুজ্জামান ভূঁইয়া উৎপল।
সদস্য পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ৫ জন বিজয়ী হয়েছেন। ৩৬০ ভোট পেয়ে প্রথম বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট মোঃ আবু হানিফ, ৩৩৮ ভোট পেয়ে দ্বিতীয় বিজয়ী হয়েছেন এডভোকেট মোঃ রফিকুল ইসলাম, ৩৩৭ ভোট পেয়ে তৃতীয় বিজয়ী হয়েছেন এডভোকেট মোঃ সারোয়ার আলম, ৩৩৭ ভোট পেয়ে চতুর্থ বিজয়ী হয়েছেন এডভোকেট কোরবান আলী ও ২৮৪ ভোট পেয়ে পঞ্চম বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট মোঃ সোহাগ মিয়া। ২৬৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন এডভোকেট মোঃ মহসিন।
নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। আইনজীবীরাও তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পেরে আনন্দিত। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.