1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

কেন্দ্রীয় পুনাকের মাস জুড়ে অসহায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১০৪ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট :

কেন্দ্রীয় পুনাকের শ্রদ্ধেয় সভানেত্রী জনাব নাসিমা ফেরদৌসী মহোদয় এর সার্বিক দিকনির্দেশনায় এবং সমাজ কল্যাণ কমিটির তত্ত্বাবধানে পবিত্র রমজান মাস জুড়ে অসহায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচিটি চলমান রয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে পুনাক প্রতিদিন প্রায় একশো পঞ্চাশ জন অসহায় মানুষদের মাঝে স্বাস্থ্য সম্মত,ঘরে বানানো হাতে তৈরি ইফতার প্রদান করে আসছে।

এই কার্যক্রমের অন্তর্ভুক্ত রয়েছে:এতিম শিশু,পথ শিশু,অনাথ আশ্রম,বৃদ্ধাশ্রম,নিম্ন শ্রেণীর কর্মজীবী মানুষ সহ বিভিন্ন শ্রেণির অসহায় মানুষ ।

প্রতিদিন বিকেল চার ঘটিকায় এই ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয়।বিভিন্ন এলাকায়,বিভিন্ন মসজিদ-মাদ্রাসায়,বাস টার্মিনাল,রেল স্টেশন,বস্তি এলাকায়,বিভিন্ন ট্রাফিক পয়েন্ট,বুথ ঘুরে ঘুরে পুনাকের সমাজ কল্যাণ কমিটি ইফতার পৌঁছে দিচ্ছে।

মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচিটি চলমান থাকবে এবং এতে সমাজ কল্যাণ কমিটির সম্পাদক মরিয়ম বেগম এবং সহ-সম্পাদক রেহানা ফেরদৌসী,উম্মে কুলসুম সহ কার্যনির্বাহী কমিটির ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরিচালনা করা হয়।সমাজ কল্যাণ কমিটির তত্ত্বাবধানে এই কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।এ প্রসঙ্গে মরিয়ম বেগম বলেন, সমাজে এমন অনেক দুঃস্থ মানুষ আছেন যারা পেটে ক্ষুধা নিয়েও কারো কাছে চাইতে পারেন না,বলতে পারেন না কষ্টের কথা…তাদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধেয় সভানেত্রীর আদেশক্রমে সমাজ কল্যাণ কমিটি এ কার্যক্রমটি অত্যন্ত দক্ষতার সাথে পালন করে যাচ্ছে ।

পুনাক এর প্রধান উদ্দেশ্য মানব সেবা এবং এ এই কার্যক্রম সে উদ্দেশ্যেরই অংশ যার মাধ্যমে পুনাক অসহায় মানুষদের কিছুটা সহায়তা করতে পারব এবং তাদের মুখে হাসি ফোটাতে পারব।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST