1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে তিন দিনে ১৬ আসামি গ্রেফতার কটিয়াদীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ইউএনও’র বাজার পর্যবেক্ষণ ডিএসসিসি’র প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের যোগদান দলিল জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার জেরে বাড়িতে হামলা-লুটপ ফুলবাড়ীয়ায় অভিযানে ৮টি করাতকল সিলগালা অভিযোক্ত করাতকল তবিয়তে হোসেনপুরে সংসদ সদস্যর সাথে দপ্তর প্রধানগণের মতবিনিময় সভা শিক্ষার্থী শাওন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মানব পাচার কারি সহ ৫ আসামি গ্রেফতার এক নিমিষে ছাই ঘরবাড়ি, বিপর্যস্ত রইছ উদ্দিনের পাশে জনপ্রতিনিধি ও প্রশাসন কিশোরগঞ্জে রিজিয়া বেগম বে,প্রা,বিদ্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ
শিরোনাম
কুলিয়ারচরে তিন দিনে ১৬ আসামি গ্রেফতার কটিয়াদীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ইউএনও’র বাজার পর্যবেক্ষণ ডিএসসিসি’র প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের যোগদান দলিল জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার জেরে বাড়িতে হামলা-লুটপ হোসেনপুরে সংসদ সদস্যর সাথে দপ্তর প্রধানগণের মতবিনিময় সভা শিক্ষার্থী শাওন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মানব পাচার কারি সহ ৫ আসামি গ্রেফতার এক নিমিষে ছাই ঘরবাড়ি, বিপর্যস্ত রইছ উদ্দিনের পাশে জনপ্রতিনিধি ও প্রশাসন কিশোরগঞ্জে রিজিয়া বেগম বে,প্রা,বিদ্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ হোসেনপুরে মফস্বল সাংবাদিক ইউনিয়নের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

হোসেনপুরে মফস্বল সাংবাদিক ইউনিয়নের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশ কাল শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ বার পড়েছে


​নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর:
যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় কিশোরগঞ্জের হোসেনপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে হোসেনপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন হোসেনপুর উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)-এর নেতৃবৃন্দ।
​শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন হোসেন পুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামসহ হোসেনপুর উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি,এসকে শাহীন নবাব সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
​পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিক নেতৃবৃন্দ কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় বক্তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালি জাতি যে ত্যাগ স্বীকার করেছে, তা বিশ্বের ইতিহাসে বিরল। একুশের চেতনাকে বুকে ধারণ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
​শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকরা দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST