1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজারহাটে ভূয়া নিয়োগে এমপিও বাণিজ্যের ঘটনায় মাদ্রাসা অধিদপ্তরে তদন্ত সরিষাবাড়ী পৌরসভায় ৪ কোটি বকেয়া নতুন নিয়োগ লিবিয়ায় অভিবাসীদেরউপর চলছে ভয়াবহ নির্যাতন- জাতিসংঘ আত্মশুদ্ধি,সংযম আর রহমতের বার্তায়~পবিত্র রমজান সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করায় প্রশাসনকে বেলাবো প্রেসক্লাবের অভিনন্দন মাহে রমজানের পবিত্রতা রক্ষায় তাড়াইলে দারুল কুরআনের স্বাগত মিছিল কিশোরগঞ্জে লেয়ার খাতে সংকট, দিশেহারা খামারিরা কিশোরগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি আব্দুল আওয়াল বাচ্চুর শোকসভা অনুষ্ঠিত কুলিয়ারচরে জনতা ব্যাংক ব্র্যান্ডিং কার্যক্রমের শুভ উদ্বোধন শরীফুল আলম শিল্প, বাণিজ্য পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
শিরোনাম

মাহে রমজানের পবিত্রতা রক্ষায় তাড়াইলে দারুল কুরআনের স্বাগত মিছিল

  • প্রকাশ কাল বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পড়েছে

স্টাফ রিপোর্টার:
পবিত্র মাহে রমজানের মর্যাদা ও পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে কিশোরগঞ্জের তাড়াইলে দারুল কুরআন মাদরাসার উদ্যোগে সচেতনতামূলক আহ্বান জানিয়ে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা সদরের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত মাদরাসার সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীরা রমযানের পবিত্রতা বজায় রাখা, অশ্লীলতা ও অপসংস্কৃতি পরিহার করা, দিনের বেলায় হোটেল, রেস্তরা, পানাহার বন্ধ রাখা, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখা, রোজার প্রতি শ্রদ্ধাশীল আচরণ ও নৈতিক মূল্যবোধ চর্চার আহ্বানে বিভিন্ন শ্লোগান দেন।

মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে দারুল কুরআনের শিক্ষা সচিব মাওলানা জিয়াউল হক, হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সোহাইল আহমদ, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, কিতাব বিভাগের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, নুরানি কিন্ডারগার্টেন শাখার সহকারী শিক্ষক মাওলানা রিফাত আহমদ, মাওলানা জাকারিয়া, মাওলানা সোহাইল শাহীন, আবাসিক নুরানি বিভাগের সহকারী শিক্ষক মাওলানা আশরাফুল ইসলামসহ মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মিছিলের আয়োজকরা বলেন, রমযান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার মাস। এ মাসে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সংযমী ও দায়িত্বশীল আচরণ করতে হবে। মাহে রমযানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। দারুল কুরআন প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্রীয় ও ধর্মীয় রীতি মেনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ জাতীয় কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST