1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে তিন দিনে ১৬ আসামি গ্রেফতার কটিয়াদীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ইউএনও’র বাজার পর্যবেক্ষণ ডিএসসিসি’র প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের যোগদান দলিল জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার জেরে বাড়িতে হামলা-লুটপ ফুলবাড়ীয়ায় অভিযানে ৮টি করাতকল সিলগালা অভিযোক্ত করাতকল তবিয়তে হোসেনপুরে সংসদ সদস্যর সাথে দপ্তর প্রধানগণের মতবিনিময় সভা শিক্ষার্থী শাওন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মানব পাচার কারি সহ ৫ আসামি গ্রেফতার এক নিমিষে ছাই ঘরবাড়ি, বিপর্যস্ত রইছ উদ্দিনের পাশে জনপ্রতিনিধি ও প্রশাসন কিশোরগঞ্জে রিজিয়া বেগম বে,প্রা,বিদ্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ
শিরোনাম
কুলিয়ারচরে তিন দিনে ১৬ আসামি গ্রেফতার কটিয়াদীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ইউএনও’র বাজার পর্যবেক্ষণ ডিএসসিসি’র প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের যোগদান দলিল জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার জেরে বাড়িতে হামলা-লুটপ হোসেনপুরে সংসদ সদস্যর সাথে দপ্তর প্রধানগণের মতবিনিময় সভা শিক্ষার্থী শাওন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মানব পাচার কারি সহ ৫ আসামি গ্রেফতার এক নিমিষে ছাই ঘরবাড়ি, বিপর্যস্ত রইছ উদ্দিনের পাশে জনপ্রতিনিধি ও প্রশাসন কিশোরগঞ্জে রিজিয়া বেগম বে,প্রা,বিদ্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ হোসেনপুরে মফস্বল সাংবাদিক ইউনিয়নের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বীর কাশিমনগর ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  • প্রকাশ কাল রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়েছে

মুহাম্মদ কাইসার হামিদ :

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বীর কাশিমনগর ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের ৮৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার উত্তরাধিকারী ও আজীবন দাতা ফজলুল করিম, সালুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম বকুল।
এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।

পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট মৌলভী আব্দুল করিম মাষ্টার সাহেবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোখলেছুর রহমান।

ধারা বর্ণনায় ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক মো. আসাদুল করিম।

অনুষ্ঠানের প্রধান আর্কষণ ছিল স্কাউট ও গার্লস গাইডদের শারীরিক কসরত, দৌড় প্রতিযোগিতা, গোলক নিক্ষেপ, চাতকি নিক্ষেপ, মোরগের লড়াই, মিউজিক্যাল চেয়ার, পুকুর পাড়, সতিনের ছেলে কেউ নেয় না কোলে, দড়ি লাফ, যেমন খুশি তেমন সাজ, বিশেষ ডিসপ্লে ও নৃত্য পরিবেশন ইত্যাদি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST