1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে তিন দিনে ১৬ আসামি গ্রেফতার কটিয়াদীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ইউএনও’র বাজার পর্যবেক্ষণ ডিএসসিসি’র প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের যোগদান দলিল জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার জেরে বাড়িতে হামলা-লুটপ ফুলবাড়ীয়ায় অভিযানে ৮টি করাতকল সিলগালা অভিযোক্ত করাতকল তবিয়তে হোসেনপুরে সংসদ সদস্যর সাথে দপ্তর প্রধানগণের মতবিনিময় সভা শিক্ষার্থী শাওন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মানব পাচার কারি সহ ৫ আসামি গ্রেফতার এক নিমিষে ছাই ঘরবাড়ি, বিপর্যস্ত রইছ উদ্দিনের পাশে জনপ্রতিনিধি ও প্রশাসন কিশোরগঞ্জে রিজিয়া বেগম বে,প্রা,বিদ্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ
শিরোনাম
কুলিয়ারচরে তিন দিনে ১৬ আসামি গ্রেফতার কটিয়াদীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ইউএনও’র বাজার পর্যবেক্ষণ ডিএসসিসি’র প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের যোগদান দলিল জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার জেরে বাড়িতে হামলা-লুটপ হোসেনপুরে সংসদ সদস্যর সাথে দপ্তর প্রধানগণের মতবিনিময় সভা শিক্ষার্থী শাওন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মানব পাচার কারি সহ ৫ আসামি গ্রেফতার এক নিমিষে ছাই ঘরবাড়ি, বিপর্যস্ত রইছ উদ্দিনের পাশে জনপ্রতিনিধি ও প্রশাসন কিশোরগঞ্জে রিজিয়া বেগম বে,প্রা,বিদ্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ হোসেনপুরে মফস্বল সাংবাদিক ইউনিয়নের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

কিশোরগঞ্জ-২ আসনে ধানের শীষের জালাল উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী

  • প্রকাশ কাল শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলামকে ২২ হাজার ৬শত ৯৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত লাইনে দাড়িয়ে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন ভোটাররা। পুরুষের চেয়ে নারী ভোটরদের উপস্থিতি ছিলো বেশি। ভোট গ্রহণ ও গণনা শেষে দিবাগত রাতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা তিনি তাঁর কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের বিএনপি’র প্রার্থী এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৬শত ৬৯ ভোট। দাড়িপাল্লা প্রতীকের জামায়াতের প্রার্থী মো. শফিকুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯শত ৭৫ ভোট। এ আসনে কটিয়াদী ও পাকুন্দিয়ায় মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৩২ হাজার ৫শত ১৬টি। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১শত ৭১ টি। পোস্টাল ভোটসহ সর্বমোট ১শত ৭১ টি কেন্দ্রে প্রদত্ত ভোটের সংখ্যা ২ লক্ষ ৮০ হাজার ০১১ টি। মোট বাতিল ভোটের সংখ্যা ৭ হাজার ৩শত ৯৫ টি এবং সর্বমোট বৈধ ভোটের সংখ্যা ২ লক্ষ ৭২ হাজার ৬শত ১৬ টি।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী নুর উদ্দীন আহমেদ মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩শত ১৩ ভোট, মোঃ আনিসুজ্জামান খোকন ময়ূর প্রতীকে পেয়েছেন ৩শত ৬৩ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ আফজাল হোসেন ভূঁইয়া লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ১শত ১৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আবুল বাশার রেজওয়ান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫শত ৬৬ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী মো. বিল্লাল হোসেন টেলিভিশন ২শত ২২ ভোট এবং গণধিকার পরিষদ মনোনীত প্রার্থী মোঃ শফিকুল ইসলাম ট্রাক প্রতীকে ৩শত ৯৫ ভোট। এই আসনে শতকরা ভোটের হার ৫২.৫৮%।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা জানান, পোস্টাল ভোটসহ ১৭১টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন ২২ হাজার ৬৯৪ ভোটের এগিয়ে থেকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
ফলাফল ঘোষণার সময় বিজয়ী প্রার্থী এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন উপস্থিত ছিলেন এবং ফল ঘোষণার পর তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা কাছ থেকে ফলাফলের একটি খসড়া কপি গ্রহণ করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST