1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন মিঠামইন ইউএনও উদ্যোগে বিদ্যালয়ে ক্যান্টিন চালু, সবুজ ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণ ইটনায় জামায়াত নেতার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী সারোয়ার হোসেন লিটন ময়মনসিংহে ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত শিক্ষার্থীর কণ্ঠস্বর, শিক্ষার ভবিষ্যৎ
শিরোনাম
দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন মিঠামইন ইউএনও উদ্যোগে বিদ্যালয়ে ক্যান্টিন চালু, সবুজ ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণ ইটনায় জামায়াত নেতার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৩১০ কৃষকদের মাঝেবীজ ও রাসায়নিক সার বিতরণ কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী সারোয়ার হোসেন লিটন

হোসেনপুরে মসজিদে মসজিদে বিএনপির দোয়া কর্মসূচি পালন

  • প্রকাশ কাল শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২৩ বার পড়েছে

মোঃ আতাহার আলী মৃধা মাসুদ,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় পেয়ে আনন্দ মিছিল ও সভা সমাবেশ না করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার দুই শতাধিক মসজিদ ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাতও কামনা করা হয়।
জানাযায়,গতকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বাদ জুমা ওই কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি , পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া স্থানীয় দেবালয়সহ অন্যান্য উপাসনালয়েও স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের লোকজন এ উপলক্ষে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে হোসেনপুর পৌর এলাকার ঐতিহ্যবাহী মোরগ মহাল জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় বিএনপি’র সিনিয়র নেতা মোঃ ফরিদ উদ্দিন মকুল জানান, তিনি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ওই মসজিদে মুসল্লিদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মোরগ মহাল মসজিদের খতিব ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা নাজমুল হক ফয়সাল। এতে মসজিদের নিয়মিত মুসল্লিরা ছাড়াও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST