সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে রাজারহাটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মূখর পরিবেশে ভোটের জন্য ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। বুধবার দুপুর ১২টার দিকে জেলার রাজারহাট উপজেলা চত্ত্বর থেকে ভোটের ব্যালট পেপার, ব্যালট বক্স সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেয়া হয় সংশ্লিষ্টদের কাছে। এসময় কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোঃ আল ইমরান উপস্থিত ছিলেন।
এএসপি মাসুদ রানা বলেন, "আপনারা সবাই কেন্দ্রে অবস্থান করবেন। কেন্দ্রের বাইরে থেকে কোন আত্মীয় স্বজনের বাড়িতে খাবার-দাবার খাওয়া থেকে শুরু করে কোন ধরনের নিয়ম বহির্ভূত কাজ করবেন না।
রাজারহাট ইউএনও ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ আল-ইমরান বলেন, "আপনি হবেন নিরপেক্ষ, আমাদের কোন দল নেই, আমাদের কোন ধর্ম নেই, আমাদের কোন মত নেই। আমাদের দল হচ্ছে নির্বাচন কমিশন ও আমাদের মত হচ্ছে নির্বাচন কমিশন আইন যেটা করেছে সেটা আমাদের মত।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.